প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন, ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আবদুল নাসের চৌধুরী, মেজর জেনারেল অব. তারিক আহমেদ সিদ্দিক।

প্রধানমন্ত্রীর এই ৬ উপদেষ্টার মধ্যে ৫ জন সরকারের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন। নতুন যুক্ত হয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ