প্রবাসীদের ভোটিংয়ের জন্য কার্যকরী উপায় খুঁজছে কমিশন: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীদের ভোটিংয়ের জন্য কার্যকরী উপায় খুঁজছে কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে, এ আশাবাদ জানান সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ