প্রবাসীরা দেশের উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে তা অতুলনীয় : ব্যারিষ্টার শাকিলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীরা দেশের উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে তা অতুলনীয় : ব্যারিষ্টার শাকিলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি

এম এনাম হোসেন, ইউএই থেকে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শাকিলা ফারজানা বলেছেন, প্রবাসীরা যেই দেশে থাকুক না কেন তারা হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে। যত উন্নত দেশে বসবাস বা নাগরিকত্ব নিক না কেন, তারা নাড়ীর টানকে অগ্রাহ্য করতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। তারা রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়। গতকাল (১৬ জুন) দুবাই হায়াত প্যালেস হোটেলে বিএনপি আজমান প্রদেশের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তাদের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন‌।

ব্যারিষ্টার ফারজানা আরও বলেন, পতিত সরকার দেশের অর্থনীতি ধংস্ব করে দিয়েছে। দেশকে ঘুরে দাড় করাতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের জনগন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রবাসীরা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসময় আজমান যুবদলের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, আজমান যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, প্রবাসী অধিকার ঐক্য পরিষদ শারজাহ শাখার সাধারন সম্পাদক ও কাওয়াস আল মাতার টাইপিং-ট্রাভেলস এর ম্যানেজিং ডাইরেক্টর মো. মোরশেদুল আলম, দুবাই বিএনপির সাধারন সম্পাদক মো. ইদ্রিস এর নেতৃত্বে অসংখ্য বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যারিষ্টার শাকিলা ফারজানা পারিবারিক সফরে বর্তমানে দুবাই অবস্থান করছেন। গত শুক্রবার রাতে তিনি দুবাই পৌঁছার পর থেকে তার নির্বাচনী এলাকা হাটহাজারী এবং দলের শুভাঙ্খকীরা ধারাবাহিক ভাবে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করছেন। ব্যারিষ্টার ফারজানা বিএনপি নেতা ও জাতীয় সংসদের প্রয়াত হুইপ ও হাজহাজারী-৫ আসনের ছয় বারের নির্বাচিত সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলমের জৈষ্ট কন্যা। চট্টগ্রামের রাজনীতিতে জনপ্রিয় একজন নেতা ছিলেন প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম। সেকারনে দেশ ও বিদেশে হাটহাজারী তথা চট্টগ্রামের মানুষ মনে করে ব্যারিষ্টার শাকিলা ফারজানার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে তার মরহুম পিতার শুন্যস্থান পূরণ হবে। আমিরাতে শাকিলা ফারজানার আগমনকে ঘিরে প্রবাসী হাটহাজারী বাসীর মাঝে আনন্দ বিরাজে তাই মনে হল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ