প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজন বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রশ্নফাঁসে অভিযুক্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যান সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বরাখাস্তকৃতরা হলেন- পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

বহিষ্কার আদেশের কপিতে বলা হয়, ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

প্রশ্নফাঁসের অভিযোগের এক মামলায় ওই পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন। সোমবার তাদের আটকের পর পল্টন থানার এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে কারাগারে থাকায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) অনুসারে ৯ জুলাই থেকে তাদের সামিয়ক বরখাস্ত করা হয়েছে।

গত রোববার দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেল পিএসসির ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপর সিআইডির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবেদ আলীসহ এই চক্রের ১৭ জনকে আটক করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ