প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের প্রাণনাশের হুমকির ঘটনা শুনিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রধানমন্ত্রী তার কাছ থেকে ঘটনাটি শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন নিজেই বিষয়টি জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে।

তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।’

স্ট্যাটাসে ক্যাপশনের পাশাপাশি ৪৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীর কাছে বলছেন এবং বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২৯ জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যারিস্টার সুমন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিনদিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ