প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে: সুব্রত চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে: সুব্রত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক

বিএনপির অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মিছিল-সমাবেশ করেছেন সরকার বিরোধী আইনজীবীরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী সহ সমমনা শতাধিক আইনজীবী অবরোধ সমর্থনে মিছিল-সমাবেশে অংশ নেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা মুরগির ছানার মতো ধরছেন। ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এক কোটি জনগণ বাড়িছাড়া, ঘরহারা। তারা ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না।’

তিনি বলেন, ‘প্রায় দুই কোটি মানুষ আজ পাহাড়ে জঙ্গলে আত্মগোপনে রয়েছেন। আপনারা কাউকে রেহাই দিচ্ছেন না। দুর্ভাগ্য আমাদের। আপনারা কাকে ধরতে চান তাও বুঝি না।’

তিনি আরও বলেন, ‘জনগণের যে আন্দোলন, সে আন্দোলনে বিজয় ছাড়া আর কোনো পথ সামনে নেই। আজ আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা শামিল হবো।’

ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মহসীন রশিদ, বদরুদ্দোজা বাদল, আব্দুল জব্বার ভুইয়া, জগলুল হায়দার আফ্রিক, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ