প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নয়াপল্টন থেকে বাসায় ফিরলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নয়াপল্টন থেকে বাসায় ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানের বাসায় গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি সেখান থেকে বের হন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিকাল ৪টায় দীর্ঘ ১৯ বছর পর তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের আশপাশে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে অবস্থান নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন তারা। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদন জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ