প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পরিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ছয় সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। এটাও স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তারাই যদি তাদের প্রতি পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা দুরূহ হয়ে পড়বে। আমাদের এই বার্তাটা সব প্রার্থীর কাছে স্পষ্ট করে দিয়েছি।
হাবিবুল আউয়াল বলেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

এ সময় নির্বাচন কমিশনের রাশেদা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ