প্রেমের শাস্তি, বোনের শিরচ্ছেদের পর মাথা নিয়ে থানায় ভাই! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমের শাস্তি, বোনের শিরচ্ছেদের পর মাথা নিয়ে থানায় ভাই!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ

 

প্রেমের শাস্তি হিসেবে বোনের শিরচ্ছেদ ঘটিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

জানা গেছে, উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের তরুণী আসিফা, বয়স ১৮। চাঁদ বাবু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন তিনি। এরপর তার সঙ্গে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ হন তরুণীর বড় ভাই রিয়াজ (২২)। এ কারণে শুক্রবার নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেন ওই যুবক। এরপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দেন।আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে চাঁদকে পুলিশ আটকও করে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসিফার সঙ্গে বড় ভাই রিয়াজ ভীষণ ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এর এক পর্যায়ে আসিফ তার ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেন।

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা জানিয়েছেন, যখন পুলিশ রিয়াজকে আটক করে তখন সে তার বোনের খণ্ডিত মাথা হাতে নিয়ে থানার দিকে আসছিলেন।

রিয়াজকে আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত রিয়াজকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বোনের সঙ্গে রিয়াজের প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়াএনডিটিভিদ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ