প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন রেজা কিবরিয়ার অনুসারীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন রেজা কিবরিয়ার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

বুধবার দুপুর ৩টার পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। গত ১৫ বছরে আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনারা দেখেছেন, ২০১৮ সালে রাতের আঁধারে ভোট চুরি করে সরকার ক্ষমতায় থেকে যায়। শেখ হাসিনা ২০২৪ সালেও ভোট চুরির যে স্বপ্ন দেখেছে সেটি এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না।

এদিকে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে ড. রেজা কিবরিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

একই স্থানে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের ঘোষণাপত্র পাঠ করার কথা আছে।

অনুষ্ঠানে উপস্থিত আছেন সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, উপদেষ্টা এম নাজমুল হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ