প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা। যাদের এ পর্যন্ত কোনো টিটোয়েন্টি ম্যাচ হারাতে পারেনি টিম টাইগারস। এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ