ফকিরাপুলে যুবদলের মিছিল থেকে আটক ১০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফকিরাপুলে যুবদলের মিছিল থেকে আটক ১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিল থেকে ১০ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে একটি মিছিল শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে।

যুবদল নেতা নয়ন জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হায়নার মত হামলা চালিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে এবং অন্তত ১০ জনকে আটক করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ