ফতুল্লরায় ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ভটভটির সংঘর্ষ, চালকের পা বিচ্ছিন্ন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফতুল্লরায় ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ভটভটির সংঘর্ষ, চালকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে ভটভটিটির চালক আইনুল (৩০) গুরুতর আহত হয়েছেন। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝড়ে পড়ছে।
স্থানীয়রা আহত চালক আইনুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। শনিবার (২৬ আগষ্ট) বিকেল ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনের রেল ক্রসিং এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই অবৈধ যান ভটভটি। ট্রেন দেখে দুর্ঘটনার আগেই ভটভটির হেলপার পালিয়ে যায় কিন্তু চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি উঠানোর।
এসময় ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ হলে বিকট শব্দে চালকসহ অনেকটা দুরে ছিটকে পড়ে ভটভটি। এতে ভটভটির চালক মারাত্মক আহত হয়, তার একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অন্যদিকে, ভটভটির আঘাত লাগে ট্রেনের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝড়ে পড়ে এবং দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোন মতে ট্রেনটি ফতুল্লা রেলষ্টেশনে নেয়া হয়।
চাষাঢ়া রেলষ্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেল ওস্টশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন আসলে রেল চলাচল স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেল ক্রসিং।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ