ফতুল্লায় ধর্মীয় বিষয় নিয়ে তর্কে সড়ক অবরোধ : হামলা ও ভাংচুর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফতুল্লায় ধর্মীয় বিষয় নিয়ে তর্কে সড়ক অবরোধ : হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোষাক কারখানায় দুই শ্রমিক ধর্মীয় বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তর্কটি ধর্মীয় অনুভতিতে আঘাত দেয়ার মত হওয়ায় বিষয়টি দ্রুত গার্মেন্টসের অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়।
এক পর্যায়ে গার্মেন্টসের বাহিরে ওই দুই শ্রমিকের তর্কের বিষয় ছড়িয়ে পড়লে এতে এলাকাবাসীও উত্তেজিত শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। এরপর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত এনআর গার্মেন্টসে এঘটনা ঘটে। পুলিশ এঘটনায় তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করেছে।
শ্রমিকরা জানান, এনআর গার্মেন্টসের সুইং বিভাগের দুই শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে ধর্মীয় অনুভতিতে আঘাত দিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে উচ্চ স্বরে বাগবিতন্ডা হলে আশপাশের শ্রমিকরা বিষয়টি জানতে পেরে তারাও উত্তেজিত হয়ে উঠে।
বিকেলের এঘটনা কারখানার বাহিরে এলাকাবাসির মধ্যে ছরিয়ে পড়লে শ্রমিকসহ শতশত লোকজন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভকারীরা গার্মেন্টসে ইট পাটকেল ছুড়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুজিয়ে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ