ফরিদপুরে আ'লীগের হামলায় শহিদুল ইসলাম বাবুলসহ আহত ৩০ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে আ’লীগের হামলায় শহিদুল ইসলাম বাবুলসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

 

ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা সহ কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন।

আজ রবিবার বিকেলে শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ইন্ধনে এ হামলা চালায় বলে পরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলের বহর নিয়ে সেখানে হামলা চালায়। এতে সেখানে উত্তেজনা ছড়িয় পড়ে। বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে অতর্কিত সেখানে লাঠিশোঠা নিয়ে হামলা করা হয়। প্রায় আধঘন্টাব্যাপী সেখানে লাঠিশোঠা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়। এসময় আশেপাশে নিরাপদস্থানে অবস্থান নিতে গেলে তাদের উপরেও হামলা চালিয়ে আহত করা হয়। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও পৌর মেয়র অমিতাভ বোস ঘটনাস্থলে পৌছে সংক্ষিপ্ত সমাবেশ করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা আইনজীবী সমিতির ভবনে অবরুদ্ধ হয়ে পড়ে।

এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করছিলেন। তাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিলো আপনারা নিরস্ত্রভাবে শান্তপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু আমাদের নিরস্ত্র করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে৷ এ হামলায় পুলিশ ও প্রশাসনের ইন্ধন রয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ