ফরিদপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক অ্যাড সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় শহরের কাঠপট্টি বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরবর্তী এক পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে সরকার দায়ী থাকবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া দেশে নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে হবে। যতই জুলুম নির্যাতন করা হোক না কেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও ঘরে ফিরে যাবে না। আগামী দিনের সব আন্দোলন সংগ্রামে সবাই অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ