ফাঁকা আওয়াজ না দিয়ে কাজ করে দেখাবো: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৯, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফাঁকা আওয়াজ না দিয়ে কাজ করে দেখাবো: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ফাঁকা আওয়াজ না দিয়ে কাজ করে দেখাবেন বলে জানিয়েছেন বিএনপি সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রমজান এলেই ‘সিন্ডিকেট’ শব্দটি বারবার আলোচনায় আসে। বরাবরই বিভিন্ন সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলেছে। আপনি দায়িত্ব নিয়েছেন আসলে কতটুকু সোচ্চার থাকবেন? একই ফলাফল আবারও আসবে কি না এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন,‘আমি আপনাদের কোনো সাউন্ড বাইট (ফাঁকা আওয়াজ) দেব না। ইনশাল্লাহ কাজ করে দেখাবো। আমরা বিগত সরকারের মতো আচরণ করব না।’

এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রমজানটা পার করি। দোয়া করবেন, যেন সরকারি হিসেবে আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা সফল হতে পারি।’

সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে রোজা শুরু হওয়াকে দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার চলে বাজারের নিয়মে। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে। যে পরিমাণ মজুদ রয়েছে এবং বিশেষ করে রোজায় যেসব পণ্যের ভোগ বেড়ে যায়, সেগুলোর হিসাব আমরা পর্যালোচনা করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ