ফায়ার সার্ভিসের ওপর হামলা, আরও তিন জন রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ওপর হামলা, আরও তিন জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ

 

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় তিন ব্যবসায়ীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (৭ এপ্রিল) তিন ব্যবসায়ীকে আদালতে হাজির করে পুলিশ। এরপর উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন- শওকত হোসেন (৫৫), ইদ্রিস (৩০) ও খলিল (৩৬)। এর আগে আগুন নেভানোর সময় ‘পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়া’র অভিযোগে দায়ের করা মামলায়  বৃহস্পতিবার (৬ এপ্রিল) তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন– মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।

বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় হামলা ও ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ