ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

রবিবার (২৩ মার্চ) সেনাসদরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ফিলিস্তিনে চলমান সংকটের দ্রুত অবসান কামনা করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ প্রদান করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ