ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরো অনেকে।

সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন এবং বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ