ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের ঈদ পুনর্মিলনী শোক সভায় রূপ নেয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের ঈদ পুনর্মিলনী শোক সভায় রূপ নেয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
গতকাল ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আয়োজনে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী সভা শোক সভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আইয়ুব এবং যৌথভাবে সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস বিন জামান তাসমির ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মহিউদ্দীন , কাজী আলমগীর সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন ফরহাদ, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম রাব্বি এবং সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

মূলত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস. ইউ. এফ. মুকরেমার ইন্তেকালে সভাটি শোক সভায় পরিণত হয়। তিনি গত শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয় এবং দেশনেত্রীসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ