ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ জানায়, কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পিকআপ ভ্যানটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।
জনতার আওয়াজ/আ আ