ফের এল শারদ সাজে বিশ্বরঙের দিদি সিজন-৮
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বছর ঘুরে আবারও এলো শারদ সাজে বিশ্বরঙের দিদি সিজন-৮। বুধবার (২ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বরঙ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বরঙ সুদীর্ঘ ২৮ বছর ধরে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত। ২৮ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছেন বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন এ দেশের মিডিয়া অঙ্গনকে।
বিশ্বরঙের আয়োজনে কালারস এবং বাসন্তী সুন্দরী ও শারদ সাজে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। তারা হয়ত আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে অষ্টমবারের মতো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি ২০২৩’ প্রতিযোগিতার।
দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের যে কোনো ধর্মের মেয়েরা অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম-
১. আপনার নিকটবর্তী বিশ্বরঙের যে কোনো শোরুম থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করুন।
২. রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সেই সঙ্গে আপনার শারদ সাজের তিন কপি ছবিসহ জমা দিন নিকটবর্তী বিশ্বরঙের যে কোনো শোরুমে।
৩. অবশ্যই বিশ্বরঙের শো রুমে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় নিজের ফেসবুক আইডিতে চেন ইন পোস্ট শেয়ার করতে হবে।
৪. যেসব এলাকায় বিশ্বরঙের শোরুম নেই সেই সব এরিয়ার প্রতিযোগিদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।
৫. অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত ফি পরিশোধ করে (বিকাশের মাধ্যমে) রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে শারদ সাজের তিন কপি ছবিসহ পাঠিয়ে দিন bishworangdidievent@gmail.com-এ ঠিকানায়।
রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন- বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজে এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৩০০৬৮০৪২ এবং ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে।
জনতার আওয়াজ/আ আ