ফের সম্পর্ক ঝালাইয়ে ভারত সফরে যাচ্ছে আ'লীগের প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের সম্পর্ক ঝালাইয়ে ভারত সফরে যাচ্ছে আ’লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক-

বাংলাদেশে নির্বাচন ও ক্ষমতার পালাবদল প্রশ্নে বরাবরের মতো আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থানে ভারত। জাতীয় নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ ভূ-রাজনীতিতে চলছে নানা সমীকরণ। তেমনি বেড়েছে দেশি-বিদেশিদের তৎপরতা। এমন প্রেক্ষাপটে ভারতের ভূমিকাও আলোচনায় উঠে আসে বেশ জোড়েসোড়েই।

সম্পর্ক ফের ঝালাইয়ে রবিবার (৬ আগস্ট) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। বলা চলে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের নানামুখী চাপ সত্ত্বেও পার্শ্ববর্তী প্রতিবেশী ও পরীক্ষিত বন্ধু ভারতের এমন ইতিবাচক বার্তায় স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন দলের। নির্বাচনের আগে দল ও সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ মজবুত ও সম্পর্কের গুরুত্ব বাড়াতেই এ সফর ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্বে দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।

এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ