ফ্যামিলি কার্ড ভুয়া, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, `ফ্যামিলি কার্ড ভুয়া, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। এগুলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।’
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-১১ সংসদীয় আসনের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপসের পথে হাঁটছে এবং আবারও দেশ শাসনের নামে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এ দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবক কোনোভাবেই এ ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না।
জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, আগামী দিনে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসার চিন্তা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার আগে যেন মা বাবার দোয়া নিয়ে বের হন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ১২ তারিখ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ১২ তারিখ সরকার গঠন করবেন।
জনতার আওয়াজ/আ আ