বকশীগঞ্জে আ: লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বকশীগঞ্জে আ: লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম।

এসময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এর প্রতিবাদে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশ বিরোধী আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তাঁরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকরা থাকতে কোন অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না।

অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড খুলে পাবলিক টয়লেট ঘোষণা করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন। বিকালে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইন বোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সকালে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন ।

এরপর থেকে বকশীগঞ্জের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা ফুঁসে উঠে। এরই প্রতিবাদে বিকালে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড ঝুলিয়ে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ