বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইচ্ছা জ্ঞাপন করায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন।
গেজেটে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে নির্বাচনি এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ছাড়াও ঢাকা-১৭ আসন থেকে লড়াই করেন তারেক রহমান। দুটি আসনেই তিনি জয়ী হন। পাশাপাশি তার দল বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ