বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে আলোকিত জীবন গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল এমপি।

রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামছুল আলম, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, সাবেক এমপি ও চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, যারা বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতা বিরোধী সেই চক্রের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।

পরে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বিভিন্ন শাখার সদস্যদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ