বঙ্গবাজারে আগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবাজারে আগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

 

বঙ্গবাজারে আগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঈদের পূর্বে দোকান ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতোপূর্বে এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।’

তিনি বলেন, ‘বঙ্গবাজারে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে-যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন ফখরুল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর আহবান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ