বড় ভাইকে বাঁচাতে গিয়ে নিজের চোখ হারাতে বসেছি: রাবি শিক্ষার্থী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে নিজের চোখ হারাতে বসেছি: রাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৮:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৮:০২ পূর্বাহ্ণ

 

বড় ভাইয়ের শরীরে যখন পুলিশ গুলি চালায় তখন তাকে উদ্ধারের জন্য আমি ছুটে যাই। তাকে নিয়ে আসার সময় আমরা পুলিশকে বলছিলাম আমরা চলে যাচ্ছি কিন্তু পুলিশ আমাদের কথায় কর্ণপাত না করে অঝোরে রাবার বুলেট ছুড়ে। এতে আমার পুরো শরীর, মাথায় আঘাত লাগে। দুটি বুলেট আমার এক চোখে এসে পড়ে। ফলে আমার এক চোখ হারাতে বসেছি। আমার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলের চিকিৎসকরা ঢাকায় রেফার করেছে।

এক চোখ বন্ধ রেখেই তার সাথে ঘটে যাওয়া পুলিশের অতর্কিত হামলার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত রাবি শিক্ষার্থী আলিমুল সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। পুলিশের রাবার বুলেট তার চোখে পড়ায় গুরুতর আহত হন তিনি। তাকে আজ ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।

শুধু আলিমুল সাকিব নয় আরও দুই শিক্ষার্থী এ সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে তাদের চোখ হারাতে বসেছে। তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

অন্য দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন ইসলাম। তার দুচোখেই রাবার বুলেট লাগায় তাকাতে পারছেন না তিনি। তার অবস্থা খুবই আশংকাজনক বলে ডাক্তার জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ