বড়দিন উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড়দিন উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
“আজ ২৫ ডিসেম্বর, শুভ বড় দিন। খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
এদিন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করেছিলেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, ন্যায়, ক্ষমা ও করুণার পথে পরিচালনা করতেই এই পৃথিবীতে শুভাগমণ ঘটে যীশুর। বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।
সকল ধর্মের মর্মবাণী সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষকে সুনীতি, ন্যায্যতা ও সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।
শুভ বড় দিন একটি সর্বজনীন ধর্র্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে পারস্পারিক প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা। তাই খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে।
মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের সার্বিক কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ, সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।
আমি বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ