বন্যা কবলিত মানুষের আহাজারীতে মহিলা দলের গভীর উদ্বেগ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যা কবলিত মানুষের আহাজারীতে মহিলা দলের গভীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৭:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৭:০০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় বন্যা কবলিত মানুষের আহাজারীতে
গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর বিবৃতি
সিলেট, সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রাম সহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙ্গনে দেশের বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম বিস্তীর্ণ ফসলী জমি নদীগর্ভে ডুবে গেছে। ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ আহাজারী করছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ সুপেয় পানি, খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দূুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ বন্যা উপদ্রুত অঞ্চলের অসহায় ও নিরন্ন মানুষের জন্য সরকারের তরফ থেকে কার্যকর কোন জরুরী উদ্যোগ বা তৎপরতা নেই।
অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ দেশের যে সকল অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেই সব এলাকায় জরুরী ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ স্বচ্ছল, বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে দ্রুততার সাথে বন্যাদুর্গত মানুষকে সাহায্য-সহযোগিতা করতে উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ