বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বন্যা দূর্গত সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে বিপুল দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। তিনি বলেন, গত ৫ দিনে নগদ আড়াইকোটি টাকাসহ প্রায় ১০কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ১০দিন যাবৎ ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকগণ ওষুধ ক্রয় করে সরবরাহ করছে।

তিনি বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশাওয়ালা, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে বলে জানান তিনি। বন্যাকবলিত মানুষদের পূর্ণবাসনে বিএনপি কাজ করবেও বলে জানান তিনি।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আজ আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ১৬ বছরে বিএনপির ৭শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ণ করেছে। বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিলো। গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ভারত থেকে আসা পানিতে ভয়াবহ পানিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাখফেরাত কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ত্রাণ সহায়তা তদারকি করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইসচেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলের অঙ্গ সংগঠনের নেতারা বন্যাদূর্গত এলাকায় গিয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ