বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষে বরিশাল মহানগর ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২২ অক্টোবর ) বিকালে শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সাইফুল আহসান আজিমের সঞ্চলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সমাবেশে অংশ গ্রহণ করতে দিক নির্দেশনা দেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. আলী হায়দার বাবুল, ভোলা জেলা বিএনপি অহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শফিউর রহমান কিরন, বরিশাল বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ।
এছাড়া প্রস্তুতি সভায় মহনগরে বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদল নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ