বরিশাল ৪-দুর্গে বিএনপি’র দুই হেভিওয়েট ঐক্যেই ভরসা ইসলামী দলগুলোর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল ৪-দুর্গে বিএনপি’র দুই হেভিওয়েট ঐক্যেই ভরসা ইসলামী দলগুলোর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

এদিকে, তরুণ ভোটাররা বিগত তিনটি প্রহসনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার তারা উৎসাহ নিয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। আর তাদেরকে ঘিরে নানা পরিকল্পনা সাজাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরাও শুরু করেছেন দৌড়ঝাঁপ ও লবিং। ১৯৯১ সালে আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত আসনটি বিএনপি’র দখলে ছিল। তবে, এ আসনে দুই প্রভাবশালী বিএনপি নেতা মনোনয়নের জন্য প্রায় মুখোমুখি অবস্থানে। একদিকে আছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মেজবাহউদ্দিন ফরহাদ। ওদিকে, নিজেদের গুছিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত ইসলামী দলগুলো। এর মধ্যে জামায়াতের একক প্রার্থী হিসেবে বরিশাল জেলার আমীর অধ্যাপক আ. জাব্বারকে মাঠে দেখা যায়।

আসনটি বরিশাল জেলায় বিএনপি’র দুর্গ হিসেবে বলা যেতে পারে। ২০০৮ সালের নির্বাচনে সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। তবে, এ আসনে বিএনপি জয়লাভ করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির দুই প্রভাবশালী নেতা মনোনয়নপ্রত্যাশী। দু’জনেরই রয়েছে দলে দীর্ঘদিনের অবদান। স্বীকার করেছেন ত্যাগ-তিতিক্ষা। তাদের ঘিরে বরিশাল-৪ আসনে বিএনপি এখন কার্যত দু’ভাগে বিভক্ত। বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত রাজিব আহসান। আগে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি। বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ ছাড়া, তিনি স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে তিন শতাধিকের উপরে মামলা হামলার শিকার হয়েছেন। পড়েছেন ক্ষমতাসীনদের রোষানলে। গাড়ি পোড়ানো, পুলিশকে মারধরের মতো ‘ভৌতিক’ মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবাস করেছেন। মেহেন্দিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের একজন শিক্ষকের সন্তান। এজন্য এলাকার মানুষের সঙ্গেও রয়েছে তার নাড়ির টান। মনোনয়ন দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী অধ্যাপক মেজবাহউদ্দিন ফরহাদ।

২০০৮-এ নিতান্তই তিনি ছিলেন মেহেন্দিগঞ্জের মানুষের কাছে একজন নতুন মুখ। বিএনপি থেকে নমিনেশন পেয়ে হিজলা মেহেন্দিগঞ্জ আসনে বিএনপি’র ভোট দুর্গে সহজেই বিজয় লাভ করেন। এরপর দীর্ঘ সময় নানা ত্যাগ-তিতিক্ষা করতে হয়েছে তাকে। একাধিকবার ক্ষমতাসীনদের রোষানলে পড়েছেন। দলে রয়েছে তার অনেক অবদান। তৃণমূলে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এ দুই হেভিওয়েট নেতার পক্ষে-বিপক্ষে হিজলা-মেহেন্দিগঞ্জের বিএনপি’র নেতাকর্মীরা দ্বিধা-বিভক্ত। একই দিনে এক উপজেলায় পৃথক কর্মসূচি পালন করেছেন এ দুই নেতা। তাদের অনুসারীরা মনে করে নিজেদের নেতাই মনোনয়ন দৌড়ে এগিয়ে। অপরদিকে, বরিশাল-৪ আসনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আ. জাব্বার হলেন জামায়াত মনোনীত প্রার্থী। এলাকায় তার পরিচিতি কম। তবে জামায়াতের সমর্থক রয়েছে অনেক। দীর্ঘদিন থেকে তারা মহিলাদের কোরআন শিক্ষার তালিম দিচ্ছেন। এভাবে বাড়ি বাড়ি গিয়ে জামায়াত ইসলামের প্রচার-প্রচারণায় ব্যস্ত। ইসলামী দলগুলোর এককভাবে জামায়াতের প্রার্থী নির্বাচিত করায় নীরবে তাদের ঘর গোছাতে ব্যস্ত। তাই বলা যায়, জামায়াত ও ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে বিএনপি’র জন্য আসনটি ফিরে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ