বরিশালে নগরীতে বিক্ষোভ ও কালো পতাকার মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে নগরীতে বিক্ষোভ ও কালো পতাকার মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, একতরফা নির্বাচনের চক্রান্ত বন্ধ, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বরিশালে নগরীতে বিক্ষোভ ও কালো পতাকার মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (৩০) নভেম্বর বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধাক্ষ হারুন অর রশিদ ও জাফর তালুকদার।

এসময় বক্তারা বলেন, এই সরকারের পাতানো একতরফা নির্বাচন দেশবাসী মানে না, আমরাও মানি না। তাই দেশের মানুষের মঙ্গল কামনা করে অভিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠ অবাধ গ্রহনযোগ্য নির্বাচন দেওয়ার আহবান জানান দেয়।

এর পূর্বে নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে কালো পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দিয়ে পুনরায় সদররোড এসে শেষ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ