বরিশালে নগরীর বিভিন্নস্থানে বিএনপির বিক্ষিপ্ত ঝটিকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে নগরীর বিভিন্নস্থানে বিএনপির বিক্ষিপ্ত ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা দলের ডাকা চলমান অবরোধের সমর্থনে বরিশাল মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও মহানগর জিয়া মঞ্চ নগরীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল ও রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বৈরী অবহাওয়ার মধ্যেও সকাল ৮টায় নগরীর ২৮ নং ওয়ার্ড কাশীপুর বাজার সংলগ্ম এলাকায় বরিশাল মহানগর বিএনপির একমাত্র মহিলা সদস্য ও সাবেক বরিশাল বিএম কলেজ ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিভিন্ন ওয়ার্ড সদস্যরা বিক্ষোভ করেন। পরে তারা সড়কের উপর টায়ারে আগুন জালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃস্টি করে চলে যান।

অপরদিকে কাশীপুরে স্থানীয় ওয়ার্ড বিএনপি একটি অবরোধের সমর্থনে মিছিল করে। এছাড়া মহানগর ছাত্রদল সভাপতি কারাবন্দি রেজাউল করীম রনির সমর্থক ও মহানগর জিয়া মঞ্চ নেতৃবৃন্দ হাসানাত ও সজিবের নেতৃত্বে সকাল ১১টায় নগরীর হাসপাতাল সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টারমিনাল থেকে দুরপাল্লার যাত্রীবাহি বাস সিমিত আকারে যাত্রী নিয়ে বরিশাল ত্যাগ করতে দেখা যায়।

এছাড়া নগরীর অভ্যন্তরীন যানবাহন ও অফিস আদালতে কার্জ কর্ম স্বাভাবিক ছিল। নগরীর বিভিন্নস্থানের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তব্যপালনের পাশাপাশি টহলে রয়েছে পুলিশ বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যগণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ