বরিশালে নবগঠিত গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির গণমিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে নবগঠিত গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে “ইউনিয়ন পদযাত্রা” কর্মসূচীকে পালনকে কেন্দ্র করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সরকার দলীয় লাগাতার সন্ত্রাস ও হামলার প্রতিবাদে নবগঠিত গৌরনদী উপজেলা,পৌর ও আগৈলঝাড়া উপজেলা ইউনিট বিএনপির উদ্যেগে এক গণমিছিলের আয়োজন করা হয়।
বরিশাল উত্তর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে এ গনমিছিলের শুরু হয়। সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এডভোকেট তসলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম,সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা সিনিয়র আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু সহ গৌরনদী-আগৈলঝাড়ার উপজেলা ও পৌর ইউনিটের বিএনপি ও অন্যান্য অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি মীর জাহিদুল কবির অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেন। তিনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে “ইউনিয়ন পদযাত্রা” কর্মসূচীকে পালনকে কেন্দ্র করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সরকার দলীয় লাগাতার সন্ত্রাস ও হামলার তীব্র প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার প্রতি প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামি দিনের আন্দোলনকে সফল করতে নেতাকর্মীদের সংগঠিত করতে আহবান জানান।
গত ১১ ফেব্রুয়ারি বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’ পালনকে কেন্দ্র করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকার দলীয় ক্যাডাররা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা সহ ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও বন্ধ করে দেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ