বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।

শুক্রবার (১৭) মার্চ সকাল ১০ সকাল টায় নগরীর শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বিসিসি প্রধান নিবার্হী কর্মকতা সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।

একই সময় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাশাসনের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে সার্কিট হাউজের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয়
কমিশনার মো. আমীন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

অন্যদিকে সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ি প্রতিকৃর্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ