‘বরিশালে বিএনপির গণসমাবেশে আহত ৫ শতাধিক নেতাকর্মী’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বরিশালে বিএনপির গণসমাবেশে আহত ৫ শতাধিক নেতাকর্মী’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

 

বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। – ছবি : নয়া দিগন্ত

বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

রোববার (৬ নভেম্বর) বরিশাল জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

বিএনপির নেতারা জানান, সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জায়গায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে বিভিন্নভাবে আহত করা হয়েছে। তারা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার অন্যান্য বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি রয়েছেন।

সংবাদ সম্মেলনে নেতারা আরো জানান, সবার অংশগ্রহণে বিভাগীয় সমাবেশ সফল হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যেসব নেতাকর্মীদের হামলা করা হয়েছে, সবকিছুর তথ্য নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, ইশরাক হোসেনের গাড়ি বহরে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছিল। হামলা করেই তারা ক্ষ্যান্ত হয়নি। গৌরনদী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে। গ্রেফতার আতঙ্কে গৌরনদীর নেতাকর্মীরা সমাবেশ শেষ হলেও এখনো বাড়ি ফিরতে পারেননি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবি খান সোহেল, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ