বরিশালে বিএনপির পক্ষ থেকে আওয়ামী দুনীর্তির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

রাষ্ট্রক্ষমতায় ১৪ দলীয় বিনা ভোটের জোট ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সর্বগ্রাসী দুনীর্তিতে নিমজ্জিত গত ১৪ বছরে আওয়ামী দূনীর্তির ৫১টি চিত্র তুলে ধরে বই আকারের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি নগরীর বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ সড়কের পথচারীদের মাঝে বিতরণ করেছে।
বুধবার (১২ এপ্রিল) আছরবাদ মহানগর বিএনপির পক্ষ থেকে এ সকল আওয়ামী দুনীর্তির বই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আবায়ক জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিভিন্ন সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মসিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার ও নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ লিফলেট বই বিতরনে অংশ্র গ্রহণ করেন।
পরে তারা নগরীর সদররোড, গ্রিজ্জামহল্লা, চকবাজার, কাঠপট্টিসহ বিভিন্ন ঈদ বাজার এলাকার পথচারীদের মধ্যে বিতরণ করে সরকার হটানোর আন্দোলনে শরিক হওয়াসহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চনের দাবিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ