বরিশালে বিএনপির মনোনয়ন পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে ৫টি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বরিশাল- ৩ আসন বাবুগঞ্জ ও মুলাদি উপজেলা থেকে কারো নাম ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিবের ঘোষিত প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসন গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। বরিশাল-২ বানারীপাড়া-উজিরপুর উপজেলা থেকে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। বরিশাল-৫ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা থেকে সাবেক সংসদ সদস্য
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ বাকেরগঞ্জে উপজেলা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খান। বরিশাল-৩ আসন বাবুগঞ্জ ও মুলাদি উপজেলা থেকে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন রয়েছেন।
এছাড়া বিএনপির মিত্র দল আমার বাংলাদেশ পার্টির (এবিপি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওই আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে অনেক আগেই। ফলে আসনটি তার জন্যও ছেড়ে দেওয়া হতে পারে বলে বিএনপির শীর্ষ নেতা জানিয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনের ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা শেষে বিএনপির মাহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমনটা আভাস দিয়েছেন।
তিনি বলেছেন, যেসব আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সে আসনের বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যেসব দল ছিল তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ