বরিশালে বিএনপির সদ্য কারামুক্তি ছাত্র নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপির সদ্য কারামুক্তি ছাত্র নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী কর্তৃক আন্দোলনকালীন সময়ে গ্রেফতারকৃত বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ ও সংগঠনের রাজবন্দিদের মুক্তিতে অন্দোলনের শক্তিতে রুপান্তিত হওয়ায় সদ্য কারামুক্তি নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানান বরিশাল দক্ষিন জেলা বিএনপি সাবেক সদস্য সচিব সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) নগরীর পশ্চিম কাউনিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান গোলাপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড. আকতার হোসেন মেবুল, বরিশাল জেলা বিএনপি সদস্য সামসুল আলম ফকির ও বরিশাল কোতয়ালী বিএনপির সদস্য মাহমুদুল হাসান রনি প্রমুখ।

এসময় সদ্য কারামুক্ত কোতয়ালী ছাত্রদল আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল-আমিন মৃধা, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ সেজান মাহমুদ, সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন সভাপতি নাঈম হোসেন, বিএম কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সাহেদ খান শামীম, বাখেরগঞ্জ জিয়া পরিষদ আহবায়ক মো. নাছির উদ্দিন খান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রুবেল, থানা প্রজন্ম দলের সভাপতি ফারহান ফেরদৌস, বাবুগঞ্জ থানা যুগ্ম আহবায়ক নিয়াজ মোরশেদ সহ সকল নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় তারা বলেন, জেল-জুলুম অত্যাচার রাজনৈতিক জীবনে আরেকটি প্লাটফরম। জেলকে ভয় পেয়ে রাজনীতিতে কখনো সফলতা আসেনি। আপনাদের খেয়াল রাখতে হবে দেশের একদলীয় শাসকের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত স্বৈচার সরকারের দেয়া মিথ্যা মামলায় কারাজীবন ভোগ করছেন। অন্যদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলে অবস্থান করছেন।

তাই আমাদের এখন আর কোন জেল-জুলুম ও পুলিশি অত্যাচারের ভয় পাওয়ার কিছু নাই। এই ভয়কে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করে বিজয় নিশ্চিত করার জন্য রাজপথেই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য কারামুক্তি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ