বরিশালের তারুণ্য সমাবেশ সফল করতে নাজিরপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১৮, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১৮, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের নাজিরপুরে ১৮ জুন রবিবার স্থানীয় বিএনপি কার্যালয়ে আগামী ২৪ জুন বরিশালের সমাবেশে দেশ বাচাঁতে তারুন্যের সমাবেশ সফল করার লক্ষে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি,মিজানুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, সাবেক যুবদল সভাপতি কে এম সাঈদ, সাবেক ছাত্রদল আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মাজেদুল কবির রাসেল, ছাত্র দলের আহবায়ক এইচ এম শামীম হাসান এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ,সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বরিশালের সমাবেশকে সফল করার লক্ষে সবাইকে একত্রিত হয়ে বরিশালে যাওয়ার আহবান জানান।
জনতার আওয়াজ/আ আ