বর্ষবরণে শেরপুর উপজেলা প্রেসক্লাবের যত আয়োজন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ষবরণে শেরপুর উপজেলা প্রেসক্লাবের যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘বাংলা নববর্ষ ১৪৩’ কে বরণ করতে শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বর্নিল আয়োজনে বর্ষ বরণ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পাশাপাশি ছিল বাঙালিয়ানায় ভরপুর পান্তা-ইলিশ উৎসব এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, কাউন্সিলর সোমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ভবের হাট লালন চর্চা কেন্দ্র, উত্তরণ সাংস্কৃতিক একাডেমি, সরমালিকা সংগীত নিকেতন, নৃত্যাঞ্জলী আর্টস একাডেমি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, সহ সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, কোষাধ্যক্ষ বাদশা আলম, দপ্তর সম্পাদক বীমান মৈত্রেয়, সাহিত্য বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য সাধাওয়াত হোসেন জুম্মা, নাজমুল হুদা নয়ন সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ষবরণের এই বর্নিল আয়োজনকে ঘিরে সারাদিন জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে প্রেসক্লাব চত্বরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ