বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ সূচি
 

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২ জুলাই। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। পরবর্তীতে হবে টি-টোয়েন্টি সিরিজ।

১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১০ জুলাই, ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ