বাংলাদেশটা দাঁড়িয়ে আছে বিএনপির নীতির ওপর : মোশাররফ হোসেন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশটা দাঁড়িয়ে আছে বিএনপির নীতির ওপর : মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশটা দাঁড়িয়ে আছে বিএনপির নীতির ওপর। তাই এই নীতিকে কাজে লাগিয়ে মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন।

বুধবার (৪ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে কুয়াকাটা পৌর যুবদলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন, আওয়ামী লীগ দেশের মানুষকে গুম, খুন, হত্যা করেছে। অথচ যার কোনো নজির গত ১০ মাসে এ দেশে নেই। তারা এখন ভুলের ক্ষমা চাচ্ছেন। কিন্তু এ দেশের জনগণ তাদের কর্মকাণ্ডকে কোনো দিন ক্ষমা করবে না। আপনারা কি এগুলো ভুলে যান। আপনারাও কি এমন কাজ করবেন? তাহলে আপনাদের অবস্থাও এমন হবে। তাই সাধারণ মানুষের কাছে যান। মানুষের আস্থা অর্জন করুন।

তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালীন এই জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আহত হয়ে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে কুয়াকাটা ফেরেন। তার এই আগমন উপলক্ষে কুয়াকাটা পৌর যুবদল তাকে সংবর্ধনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ