বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু হবে শীঘ্রই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু হবে শীঘ্রই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ

 

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ভিসা খুব শীঘ্রই চালু হবে। ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় প্রশাসনের কর্মকর্তা, সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ