বাংলাদেশি বংশোদ্ভূত নাজ ইসলাম পেলেন ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভূত নাজ ইসলাম পেলেন ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , বিশেষ প্রতিনিধি লন্ডন

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেয়েছেন বিসিএ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক, কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট নাজ ইসলাম।চ্যারিটি কার্যক্রম ওসামাজিকথায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা দেয়া হয়। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল।১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রানিমাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংসসহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হন।নাজ ইসলাম নর্থাম্পটন শায়াররে মধ্যে এই প্রথম ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেলেন।২৮ মে লন্ডনের গিল্ড হলে এক আনারম্বড় অনুষ্ঠানের মাধ্যমে ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা গ্রহণ করেছেন নাজ ইসলাম। এ সময় তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বরেণ্য ব্যক্তিবর্গ। নাজ ইসলামের বাংলাদেশের বাড়ি সিলেটের ওসমানী নগরের বড় দিরারাই গ্রামে। যুক্তরাজ্যের নর্থাম্পটনের বাসিন্দা নাজ ইসলাম মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন চ্যারিটি সহ নানা সেবা মুলক কাজে জড়িত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ