বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ : সিলেটে বৃটিশ হাই কমিশনার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ : সিলেটে বৃটিশ হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।

সোমবার দুপুরে (১৭ অক্টোবর) সিলেটে ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউরীর আর্কেডিয়া মার্কেটের ৪র্থ তলায় এই হসপিটালিটি স্কুলের উদ্বোধন করা হয়।

এসময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন আরো বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু স্কিলড নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বৃটিশ অনেক কোম্পানী বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

আরো বক্তব্য রাখেন- সিইও কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিও বার্তায় বক্তব্য রাখেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

কুলসুম হোসিন বলেন, ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটি যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান যা হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে বিশেষজ্ঞ। হসপিটালিটি এবং ট্যুরিজম শিল্পে যারা প্রবেশ করতে চাইছেন এমন ব্যক্তি কিংবা এই সেক্টরে কর্মরত কর্মীরা যারা তাদের দক্ষতা এবং কর্মক্ষমতা উন্নত করতে চান তাদের জন্য আদর্শ কোর্স ডিজাইন করেছে ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ